মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৭

সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন‑র (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই সিদ্ধান্ত জানান।

সভায় করা সিদ্ধান্ত অনুযায়ী, বাহিনীর নাম পরিবর্তনসহ বিভিন্ন পরিচয়গত উপাদান (যেমন পোশাক ও লোগো) আপডেটের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকরী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে।

র‌্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এর নাম ছিল র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যা্ট), পরে র‌্যাব হিসেবে এটি পরিচিতি পায়।

এমন সময়ে এই সিদ্ধান্ত এসেছে যখন বাহিনীটির কার্যক্রম, কাঠামো এবং নাম নিয়ে দীর্ঘ আলোচনা চলে সরকারের অভ্যন্তরে, পাশাপাশি মানবাধিকারসহ বিভিন্ন দিক নিয়ে সমালোচনাও লক্ষ্য করা হয়েছে।

বিস্তারিত আসছে….

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top