জামায়াত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত ও বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার রাতে নুরুজ্জামান বাদল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্য ও স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বরাতে জানা গেছে, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাদলের জানাজা বুধবার দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে এবং বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।