সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যুে, বিভাগের শিক্ষকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৩

সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমিন জানান, রোববার (২৬ এপ্রিল) বিকেলে নিহত ছাত্রীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছিল।

পুলিশ আরও জানায়, একই ঘটনায় নিহতের এক সহপাঠীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে রোববার সকালে বাড্ডা এলাকা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মৃত্যুর আগে ডায়েরি ও হোয়াটসঅ্যাপে একটি বার্তা রেখে যান তিনি। সেখানে সহপাঠী হানিকে উদ্দেশ করে লেখা ছিল— “তুই আর সুদীপ স্যার ভালো থাকিস।”

এদিকে, ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা সবাই শোকাহত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।”

ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে শোকের পাশাপাশি উদ্বেগ ও নানা আলোচনা তৈরি হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top