জুলাই সনদে সই দিতে আজ যমুনায় যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪২
জুলাই সনদে স্বাক্ষর করতে আজ সন্ধ্যায় যমুনায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র একটি প্রতিনিধি দল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সন্ধ্যা ৬টায় জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে যমুনায় যাবেন তারা।
প্রতিনিধি দলে আরও থাকছেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।