শপথ নিতে সংসদে প্রবেশ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা প্রথম ধাপে শপথ নিতে সংসদে প্রবেশ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুল রহমান সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে শপথগ্রহণের জন্য প্রবেশ করেন।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা প্রথম ধাপে শপথগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে দেশি ও বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন।
শপথের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নতুন আইনপ্রণেতাদের উদ্দেশ্যে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত তুলে ধরেন। শপথ গ্রহণের পর সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
সূচি অনুযায়ী, শপথ নেওয়ার পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।
আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।