শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪

সংগৃহীত

জরুরি মেরামত ও উন্নয়ন কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আজ শনিবার (২৫ এপ্রিল) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে সিলেট নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাতেও সকালে বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩ কেভি লাইনের মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এদিকে সিলেট নগরেও জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের উন্নয়ন কাজের কারণে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে পাঠানটুলা ১১ ফিডারের আওতায় পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশ এলাকা অন্তর্ভুক্ত।

একই সময়ে বিমানবন্দর ১১ ফিডারের অধীনে লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top