ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন কায়কোবাদ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। পরে বিকেলে ধর্মমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
কুমিল্লা-৩ আসনে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত কায়কোবাদ এর আগে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দলীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এবারের নির্বাচনে তিনি ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।
নতুন দায়িত্বে ধর্ম বিষয়ক কার্যক্রম, হজ ব্যবস্থাপনা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।