ত্রয়োদশ জাতীয় সংসদে

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জাতীয় সংসদে দলের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শপথ অনুষ্ঠানে চief নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানটিতে দেশী এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথগ্রহণ করবেন।

শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিপরিষদ বিভাগের তরফে মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আজ সন্ধ্যায় জারি করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top