মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শরীফুল আলম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০

ছবি: সংগৃহীত

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. শরিফুল আলম।

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল আলমের এক ঘনিষ্ঠ সূত্র।

সকাল সাড়ে ১০টায় তিনি ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ শিরোনামে একটি পোস্ট দেন। এদিকে ১০টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে শরিফুল আলম সংসদ সদস্য হিসেবে শপথ নেন। বিকেলে মন্ত্রিসভায় শপথগ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রার্থী আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে ৪৪ হাজার ৯৫ ভোট পেয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top