জুলাই আন্দোলনের সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮
উত্তাল জুলাইয়ে ফ্যাসিস্টের মসনদ কাঁপিয়ে দেওয়ার সময় যে জার্সি পরে রাজপথে ছিলেন জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। সেই চিরচেনা জার্সিতে শপথ নিতে সংসদে গিয়েছেন তিনি।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এনসিপির প্রধান নাহিদ ইসলামের সঙ্গে একই গাড়িতে সংসদ ভবনে প্রবেশ করেন তিনি।
তখন দেখা যায়, এনসিপি প্রধান নাহিদ ইসলাম নীল রঙের এক কালারের পাঞ্জাবি পরা এবং হাসনাত আব্দুল্লাহ তার সেই চিরচেনা সবুজ জার্সি পরা; যেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো আছে। সামনে ইংলিশ ডিপার্টেমেন্টের নাম।
শুধু হাসনাত ও নাহিদ নন। শপথ নিচ্ছেন এনসিপি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্যই। এর মধ্যে নাহিদ ইসলাম ঢাকা-১১, রংপুর-৪ আসন থেকে আখতার হোসেন। কুমিল্লা-৪ আসন থেকে হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ এবং নারায়ণগঞ্জে-৪ আসন থেকে আবদুল্লাহ আল আমিন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।