মন্ত্রিসভার শপথে ডাক পেলেন ড. আব্দুল মঈন খান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৪
ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য জানানো হয়েছে।
তবে এখনও নিশ্চিত নয়, তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ড. আব্দুল মঈন খান বিএনপি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।