নুরুল হক নুর হতে পারেন প্রতিমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৮

ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি এবং পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে তার দলের পক্ষ থেকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে। নুর নিজেও ফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে অংশ নেন। ট্রাক প্রতীকে তার প্রাপ্ত ভোটসংখ্যা ৭৩,৯৩৪, আর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকে ৪৭,৯৫০ ভোট পড়ে। দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top