পূর্ণ মন্ত্রী হিসেবে শপথের ডাক পেলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৯
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার এপিএসের মাধ্যমে নিশ্চিত করা হয় যে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উত্তরবঙ্গের রাজনীতিতে প্রভাবশালী এই নেতার মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির খবরে লালমনিরহাটসহ পুরো রংপুর বিভাগে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, জন্ম: ১৯৫৭, লালমনিরহাট, শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, পেশা: শিক্ষাবিদ, লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ , রাজনৈতিক অভিজ্ঞতা:, ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী, উত্তরবঙ্গের মঙ্গা নিরসন ও ত্রাণ ব্যবস্থাপনায় প্রশংসিত ভূমিকা।
লালমনিরহাট-৩ আসনটি দুলুর রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। রাজনৈতিক বৈরী পরিবেশ, অসংখ্য মামলা এবং কারাভোগের মধ্যেও তিনি সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তৃণমূলে দলের অবস্থান সুদৃঢ় রেখেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রংপুর বিভাগে দলকে শক্তিশালী করতে তার অবদান ব্যাপক।
২০২৬ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন। এবার তিনি দেশের জন্য আরও বড় দায়িত্ব পালন করবেন, পূর্ণ মন্ত্রী হিসেবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।