বৃহঃস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৭

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এর আগে গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের এই বিশেষ কমিটি গঠন করা হয়। সংসদের জন্য গুরুত্বপূর্ণ একটি কমিটি হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে—তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। নির্ধারিত ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top