পুলিশে বড় পদক্ষেপ: ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১৪:১৬
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে জনস্বার্থে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই সিদ্ধান্ত জানানো হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে।
বুধবার (২৫ মার্চ) অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সরকার- পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে সংযুক্ত, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে দায়িত্ব গ্রহণ। অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরী-এসবি, ঢাকা-এ পদায়ন। অতিরিক্ত পুলিশ সুপার মুর্শিদ জাহান-এপিবিএনে পদায়ন। অতিরিক্ত পুলিশ সুপার কাজী হাসান উদ্দিন-পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান-পুলিশ হেডকোয়ার্টার্সে (টিআর পদে) সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন। সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবির- পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।