বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুই নতুন নিয়োগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:১৫

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপ-প্রেস সচিব (ডিপিএস) ও সহকারী প্রেস সচিব (এপিএস) পদে তথ্য ক্যাডারের দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনিযুক্ত দুই কর্মকর্তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির প্রেস উইংয়ের আগের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সরওয়ার আলম। এবার সেই প্রেস উইংয়ে নতুন করে এই দুই কর্মকর্তাকে যুক্ত করা হলো।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top