স্কুল চলাকালীন সময়ের যানজট কমানোর জন্য শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৪:২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর স্কুল চলাকালীন সময়ে সৃষ্টি হওয়া যানজট নিরসনের জন্য শিক্ষামন্ত্রীর কাছে বিকল্প ব্যবস্থা খুঁজে আনার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাথে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতের সময় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট কমানোর বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে তা উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন।
উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, রাজধানীর একটি স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য ১০০টি গাড়ি স্কুলের সামনে ভিড় করছে, যা সড়কে ব্যাপক জট সৃষ্টি করছে এবং শিক্ষার্থীরা সময়মতো স্কুলে পৌঁছাতে পারছে না।
প্রধানমন্ত্রী চাইছেন, এই ধরনের সমস্যার সমাধানসহ কার্যকর বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হোক।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।