স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:৪৪
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী দিলারা হাফিজ-এর প্রথম জানাজা সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
জানাজার পরে রাষ্ট্রপতির পক্ষে মৃতের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানান। এছাড়া স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপও তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে, এরপর বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। দিলারা হাফিজ গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।