শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

মক্কায় বাংলাদেশ-সৌদির ধর্মমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৩:০০

সংগৃহীত

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ এবং বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মক্কা নগরীর সৌদি হজ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সৌদি মন্ত্রী হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে সম্মতি জানান। এতে বাংলাদেশি হাজিদের জন্য সেবার মান উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ওমরাহ ব্যবস্থাপনায় সৌদি আরবের অগ্রগতি এবং হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।

দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও ধর্মীয় বন্ধনের ভিত্তিতে আরও শক্তিশালী হবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি মন্ত্রীকে একটি সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।

বাংলাদেশের ধর্মমন্ত্রী হাজিদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। তিনি জানান, ২০২৬ সালের হজের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং হাজিদের উন্নত সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাজিরা সৌদি আরবে পৌঁছানোর পর তাদের আবাসন ব্যবস্থা সরাসরি পরিদর্শন করা হবে। কোনো অনিয়ম বা অসুবিধা দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ কার্যক্রম শতভাগ দুর্নীতিমুক্ত করতে হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top