নতুন সময়সূচিতে চলবে সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৭:২২
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
নতুন সূচি অনুযায়ী, আদালত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০:৩০টা থেকে বিকেল ৩:৪৫টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১:১৫টা থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।
অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যেখানে দুপুর ১টা থেকে ১:৩০টা বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনিবারই থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।