জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানি মন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৭:৪২
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, দেশে সবচেয়ে বেশি মজুত আছে ডিজেল। বর্তমানে ডিজেলের পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেনের ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোলের ১৬ হাজার টন মজুত রয়েছে।
তিনি এপ্রিলে আরও জ্বালানি সরবরাহ আসার তথ্যও তুলে ধরেন। পাশাপাশি অবৈধ মজুদ রোধে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান চালানো হয়েছে। এই সময় ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি জব্দ করা হয়েছে।
তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ‘গত মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে বাড়ানো হয়নি। তবে মে মাসের জন্য দাম নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। প্রয়োজন হলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে মূল্য সমন্বয় করা হবে।’
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।