শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

শিশু ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০

সংগৃহীত

শিক্ষা ও শিশুদের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিন দিনের সফরে আজ (শনিবার) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে জানায়, সফরকালে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর-এর তথ্য অনুযায়ী, বিশেষ দূতের কার্যালয়ের মূল লক্ষ্য বিশ্বব্যাপী ০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের অধিকার রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

এই সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাত অগ্রাধিকার পাবে। পাশাপাশি শিশুশ্রম ও পাচার প্রতিরোধ এবং অপরাধচক্র ও সশস্ত্র সংঘাতে শিশুদের সম্পৃক্ততা বন্ধের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

চার্লস জে. হার্ডার নিয়মিতভাবে ফাউন্ডেশন, কর্পোরেশন, অলাভজনক ও ধর্মীয় সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কাজ করেন, যাতে শিশু, তাদের পরিবার ও কমিউনিটিকে প্রভাবিত করা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত সমাধান খুঁজে পাওয়া যায়।

সূত্র: বাসস

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top