সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বগুড়ায় পৈতৃক ‘জিয়াবাড়ি’ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৭:৫৫

সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। উল্লেখযোগ্য যে, দীর্ঘ বিরতির পর তিনি আবারও এ বাড়িতে যান; এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করেছিলেন।

পৈতৃক বাড়ি পরিদর্শনের আগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল-এ শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ-এ নারীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়।

এছাড়া বাগবাড়ির নশিপুর এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করেন তারেক রহমান।

এর আগে তিনি বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের কার্যক্রম উদ্বোধন করেন এবং আদালত ভবন থেকে বগুড়াসহ সাতটি জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top