শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

নির্বাচনী প্রতিশ্রুতি ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৪

সংগৃহীত

বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি এবং ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে। তার মতে, একটি প্রত্যাশিত ও উন্নত দেশ গঠনের জন্য জনবান্ধব প্রশাসন গড়ে তোলা অত্যন্ত জরুরি, এর কোনো বিকল্প নেই।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি দেশের জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অতীতের মতো ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top