সিদ্ধিরগঞ্জ থেকে থানা লুট হওয়া পিস্তল-গুলি উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:০৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড়ে কসটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পাওয়া যায়। পরে সেটি খুলে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো অতীতের কোনো অস্থির সময় থেকে লুকিয়ে রাখা বা ফেলে দেওয়া অস্ত্র হতে পারে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরে সিদ্ধিরগঞ্জ থানা-এ হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরও জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।