হিন্দি বলার ধরন নিয়ে ট্রলের মুখে সাই পল্লবী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:১৫
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ভাষা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত একটি প্রচারণামূলক অনুষ্ঠানে তার হিন্দি বলার ধরন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা ও ট্রলিং।
অভিনেত্রী অংশ নেন আমির খান প্রোডাকশনের আসন্ন সিনেমা ‘এক দিন’-এর প্রচারণায়। ছবিটি আগামী ১ মে মুক্তি পেতে যাচ্ছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জুনাইদ খান।
অনুষ্ঠানে অতিথি ও পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় সাই পল্লবী হিন্দিতে কথা বলার চেষ্টা করেন। তবে কিছুটা অস্বস্তিতে পড়লে তিনি হাসিমুখে স্বীকার করেন, “আমার হিন্দি খুব একটা ভালো নয়।”
এই মন্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, এমন ভাষাগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাকে বড় প্রজেক্টে কাস্ট করা হলো কেন।
একজন নেটিজেন মন্তব্য করেন, “সাধারণ হিন্দি শব্দও ঠিকভাবে বলতে পারছেন না, তিনি আবার সীতা চরিত্রে অভিনয় করছেন!” আরেকজন লেখেন, “নীতেশ তিওয়ারি কী ভেবে সাই পল্লবীকে কাস্ট করলেন?”
তবে সমালোচনার পাশাপাশি অভিনেত্রীর পক্ষেও দাঁড়িয়েছেন অনেক ভক্ত। তাদের মতে, ভারতীয় সিনেমায় ভাষাগত বাধা নতুন কিছু নয়। উদাহরণ হিসেবে তারা ক্যাটরিনা কাইফ ও জ্যাকুলিন ফার্নান্দেজের নাম উল্লেখ করে বলেন, তারাও শুরুতে হিন্দিতে দুর্বল ছিলেন, কিন্তু পরবর্তীতে সফল হয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।