লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৪ বাংলাদেশির দেশে ফেরা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৫:৩৭
দীর্ঘদিন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-এর সহযোগিতায়।
জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশিরভাগই অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় প্রবেশ করেছিলেন।
অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।