প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১১:১৮
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ওয়াকফ প্রশাসক দেশের ওয়াকফ প্রশাসনের বর্তমান কার্যক্রম এবং ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী ওয়াকফ সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং এসব সম্পত্তির আয় থেকে জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সাল লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।