স্ত্রীকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ০৮:২৮
চিরাচরিত নিরাপত্তা বলয় ও কঠোর প্রটোকলের বাইরে গিয়ে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বৃষ্টিভেজা সন্ধ্যায় তিনি নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যান।
সারাদিন সচিবালয়ে দাপ্তরিক কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বুলেটপ্রুফ গাড়ির স্টিয়ারিং ধরেন তিনি নিজেই। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কোনো বাড়তি আড়ম্বর বা চালকের সহায়তা ছাড়াই সাধারণ ভঙ্গিতে রাজধানীর সড়ক পেরিয়ে গন্তব্যে পৌঁছান তিনি।
রাষ্ট্রপ্রধানের এমন সাধারণ ও স্বাভাবিক আচরণ জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকে। এর আগেও বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় আয়োজনে স্ত্রীকে সঙ্গে নিয়ে অংশ নিতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। তবে নিজে গাড়ি চালিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনা খুব কমই দেখা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।