বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৯:৩৭

সংগৃহীত

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জানান, বেগম জেবুন্নেছা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ মে) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বেগম জেবুন্নেছা একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। নিজের মেধা ও নিষ্ঠার মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে গড়ে তুলেছেন, যারা বর্তমানে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। পাশাপাশি তিনি একজন আদর্শ মা হিসেবেও সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন।

তিনি আরও বলেন, একজন মহীয়সী নারী হিসেবে বেগম জেবুন্নেছা সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন গুণী ব্যক্তিত্বকে হারাল।

প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন এবং শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top