মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বিএনপির ছাত্রদলের ১৮ নেতাকর্মী বহিষ্কার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৩

সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৮ জন ছাত্রদল নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবীনগর উপজেলা, সরকারি কলেজ, পৌর, ইউনিয়ন ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শাখার নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদল জানিয়েছে, ভবিষ্যতেও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top