হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারের ব্যানারে আগুন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৪
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারের ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের বেলায় উপজেলার বুড়িরপাড়-খাইয়ার সড়কের গাংপাড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যেই এই ধরনের নাশকতা চালানো হচ্ছে।
দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে রাতের আঁধারে ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি দাবি করেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, ব্যানারে আগুন দেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।