সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৭

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচন কমিশন সতর্ক করেছে।

সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত নোটিশে প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে, নির্বাচনের আগে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকতে।

নোটিশে বলা হয়, গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন ফেসবুকে “THE SPEECH” নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন হিসেবে গণ্য হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, এর ফলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে।

নির্বাচন কমিশন সতর্ক করেছে, আচরণবিধি পুনরায় লঙ্ঘন করলে জরিমানা আরোপ করা হতে পারে বা প্রার্থিতা বাতিল হতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top