রাজধানীতে আজ বিক্ষোভ করবে জামায়াত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২

ছবি: সংগৃহীত

রাজধানীতে আজ (মঙ্গলবার) দেশের বিরাজমান পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বেলা ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গতকাল সোমবার একই স্থানে বিক্ষোভ করেছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top