শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১২:৫১

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, জেলা ও মহানগর কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না এবং অনেকেই জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত।

শেখ রেজওয়ান বলেন, জেলা কমিটিতে দীর্ঘদিন ধরে ১ নম্বর যুগ্ম সদস্য সচিবের পদ শূন্য রাখা হয়েছে এবং দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের কারণে তাকে নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা ও আসাদুল্লাহ আল গালিব-এর সঙ্গে দ্বন্দ্বের কথাও তিনি উল্লেখ করেন।

জেলা কমিটির আহ্বায়ক আল মামুন-এর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা না থাকা এবং বিভাজন চরম আকার ধারণ করার অভিযোগ তুলেছেন শেখ রেজওয়ান। তিনি পদত্যাগের মাধ্যমে দলীয় অসন্তোষ প্রকাশ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top