জুলাই অভ্যুত্থান ইস্যুতে বক্তব্যের সুযোগ না পাওয়ার অভিযোগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩
জুলাই অভ্যুত্থান ইস্যুতে জাতীয় সংসদে চলমান আলোচনায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।
স্ট্যাটাসে রুমিন ফারহানা লিখেছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন ধরে সংসদে আলোচনা চলছে। বারবার অনুরোধ করার পরও তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “সরকার এত ভীত কেন?”
তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।