বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৫:১৪

ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী শনিবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের ভূমিকা তাদের বিস্মিত, আহত ও মর্মাহত করেছে।

এদিকে সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। মুলতবি প্রস্তাবের আলোচনার পর জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার অভিযোগ তুলে বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান তারা।

বিরোধী জোটের দাবি, গণভোটের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top