দুই দশক পর বগুড়ার গাবতলীর পৈতৃক ভিটায় তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৫:১২
দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক ভিটায় ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে পৌঁছান। এটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হিসেবে পরিচিত, যা স্থানীয়ভাবে ‘জিয়াবাড়ী’ নামেও পরিচিত।
বগুড়া শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
পৈতৃক ভিটায় পৌঁছে তিনি দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি–২০২৬-এর উদ্বোধন করেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং পাশের চৌকিরদহ খাল খনন প্রকল্পেরও উদ্বোধন করা হয়।
সফরকালে তার বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং পৈতৃক বাড়ি ঘুরে দেখারও কথা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।