সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক জানালেন শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৯:৩৮
সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।
বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তিনি বলেন, বেগম জেবুন্নেছা পেশায় একজন শিক্ষিকা ছিলেন এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন গুণী, সৎ ও পরহেজগার মানুষ হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন মহীয়সী নারীকে হারাল।
ডা. শফিকুর রহমান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করা হয় এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেওয়া হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।