বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

মেট গালায় নজর কাড়লেন হাইডি ক্লুম ও সারাহ পলসন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৮:৫৩

সংগৃহীত

বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্যাশন আয়োজন মেট গালা এবারও ছিল চমকে ভরপুর। এবারের আসরে তারকারা হাজির হন একেবারে ব্যতিক্রমী ও কল্পনাময় সাজে, যেখানে পোশাককে শিল্পের পর্যায়ে তুলে ধরা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও এই আয়োজন ঘিরে তৈরি হয় ব্যাপক আগ্রহ। লাল গালিচায় একের পর এক তারকার অভিনব উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে।

এবারের আসরে সবচেয়ে আলোচিতদের একজন ছিলেন হাইডি ক্লুম। তিনি নিজেকে সম্পূর্ণ মার্বেলের মূর্তির মতো সাজিয়ে হাজির হন। তার এই লুক দেখে মনে হচ্ছিল, যেন জাদুঘরের কোনো ভাস্কর্য জীবন্ত হয়ে উঠেছে।

অন্যদিকে সারাহ পলসন-ও নজর কেড়েছেন ভিন্নধর্মী সাজে। ধূসর পোশাকের সঙ্গে তিনি মুখে পরেছিলেন কাগুজে টাকার নকশায় তৈরি একটি মুখোশ, যা মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করে।

সব মিলিয়ে এবারের মেট গালা ছিল সৃজনশীলতা, চমক আর অদ্ভুত সব ফ্যাশন আইডিয়ার এক অনন্য মিলনমেলা, যা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা থামছেই না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top