বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ০৯:৫০

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির খবর প্রকাশিত হয়।

এরই মধ্যে একটি সংবাদচিত্র নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী ছিলেন।

ছবির ক্যাপশনে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top