বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

পড়াশোনা বাদ দিয়ে আড্ডা ও মোবাইলে ব্যস্ত, ১৬ শিক্ষার্থীকে আটক

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ০৯:২৭

ছবি: সংগৃহীত

পড়াশোনা বাদ দিয়ে উদ্দেশ্যহীন আড্ডা, মোবাইল ব্যবহার এবং গভীর রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরির অভিযোগে স্কুল ও কলেজপড়ুয়া ১৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে চাঁদপুরের শাহরাস্তি থানার আওতাধীন ওয়ারুক বাজার, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পৌরসভার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীরা উদ্দেশ্যহীনভাবে আড্ডা দিচ্ছিল এবং মোবাইল ব্যবহারে ব্যস্ত ছিল। এছাড়া রাতের বেলায় অযথা বাইরে ঘোরাঘুরি করায় তাদের আটক করা হয়।

পরে প্রথমবারের মতো সতর্ক করে সংশোধনের সুযোগ দিতে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top