যা করছি তা সঠিক, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১০:২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরান পরিস্থিতি বা সংঘাত খুব দ্রুতই শেষের দিকে এগিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালি অবরোধ এবং তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, নিজ দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, চলমান পরিস্থিতি পর্যালোচনা করলে বোঝা যাবে খুব গুরুত্বপূর্ণ কারণেই তারা এসব পদক্ষেপ নিচ্ছেন। তিনি আরও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না।
তিনি দাবি করেন, অধিকাংশ মানুষ বিষয়টি বুঝতে পারছে এবং তারা মনে করছে যে নেওয়া পদক্ষেপ সঠিক। একই সঙ্গে ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, খুব দ্রুতই এই পরিস্থিতির সমাধান হবে। তথ্যসূত্র: আল জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।