বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

খোঁজ মিলছে না কলাবাগান থানার এসআই রাকিবুল হাসানের, বন্ধ মোবাইলও

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ২১:১৮

ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই কর্মকর্তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত দায়িত্বে যোগ না দিয়ে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল। এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, নিখোঁজের ঘটনায় পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এর আগেও কয়েকবার রাকিবুল নিখোঁজ হয়েছিলেন।

এদিকে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তার খোঁজ পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top