সংসদে শাপলা চত্বরে শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ২১:৩৬
সংসদ অধিবেশনে বক্তব্যের শুরুতেই শাপলা চত্বরের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাঁদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদেরও স্মরণ করেন তিনি।
এদিকে একই অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন।
তিনি বলেন, সকল ধরনের অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে। যারা অন্যায় করেছে তাদের বিচারের আওতায় আনার পাশাপাশি ওসমান হাদি হত্যার বিচারও দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।