বিশ্বকাপের পর ফ্রান্স ফুটবল দলের প্রধান কোচ হচ্ছেন জিদান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৩:২৭
আসন্ন ফুটবল বিশ্বকাপের পর ফ্রান্স ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার ব্যাপারে তিনি মৌখিকভাবে সম্মত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ মার্চ) ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম এক তথ্য নিশ্চিত করেছে।
১৯৯৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল তারকা ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন। যদি এটি চূড়ান্ত হয়, তাহলে তিনি ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন। জিদান বর্তমানে ৫৩ বছর বয়সী।
দেশম ফ্রান্সকে টানা দুটি বিশ্বকাপ ফাইনালে নিয়ে গিয়েছিলেন এবং ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের আনন্দ উপহার দিয়েছেন।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুই দফায় (২০১৬-১৮ ও ২০১৯-২১) দায়িত্ব পালন করে জিদান ব্যাপক সাফল্য অর্জন করেছেন। দীর্ঘদিন ধরেই তাকে ফ্রান্স জাতীয় দলের ভবিষ্যত কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।