মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

বায়ার্নের ঝড়, পিএসজির পাল্টা চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৬

সংগৃহীত

 

চলতি মৌসুমে পরিসংখ্যানের দিক থেকে দাপট দেখাচ্ছে বায়ার্ন মিউনিখ। শেষ ৪৯ ম্যাচে তাদের গড় পয়েন্ট ২.৭১—যেখানে পিএসজি-এর ২.২৭। আক্রমণভাগে বায়ার্ন যেন একেবারেই অপ্রতিরোধ্য। হ্যারি কেন একাই করেছেন ৫৩ গোল। তার সঙ্গে মাইকেল ওলিসে ও লুইস দিয়াজ মিলে দলকে তুলেছেন ১৬৭ গোলের বিশাল সংগ্রহে।

অন্যদিকে পিএসজির আক্রমণভাগ ভরসা করছে ওসমানে দেম্বেলে ও খভিচা কাভারাৎসখেলিয়া-এর ওপর। দুজনেই করেছেন ১৬টি করে গোল। যদিও সংখ্যার দিক থেকে পিছিয়ে, তবুও গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন তারা।

স্কোয়াড গভীরতার দিক থেকে পিএসজি কিছুটা এগিয়ে। বায়ার্নের বেঞ্চ তুলনামূলক ছোট এবং সের্জ গ্যানাব্রিসহ কয়েকজন চোটের কারণে বাইরে। অন্যদিকে পিএসজি কোচ লুইস এনরিক স্বস্তিতে—আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনহা চোট কাটিয়ে ফিরেছেন। বেঞ্চে ব্র্যাডলি বারকোলা বা গনসালো রামোস যে কোনো সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।

দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, শেষ ৯ দেখায় বায়ার্ন জিতেছে টানা ৫টি ম্যাচ। তবে ক্লাব বিশ্বকাপে বায়ার্নকে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল পিএসজি। এদিকে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি নিষেধাজ্ঞার কারণে আজ ডাগআউটে থাকতে পারবেন না—যা পিএসজির জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে, শক্তি-দুর্বলতার এই লড়াইয়ে অপেক্ষা এখন মাঠের উত্তেজনার—কে শেষ পর্যন্ত হাসবে বিজয়ের হাসি!

 

এসআর/এনএফ৭১



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top