মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

৫ আগস্ট গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ঠিক নয়: সংসদে ফজলুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:১৮

সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, আগস্ট মাসকে তিনি ছোট করে দেখেন না, তবে এটিকে কোনোভাবেই বিপ্লব হিসেবে বিবেচনা করা উচিত নয়। তাঁর মতে, আগস্ট ছিল একটি গণঅভ্যুত্থান, কিন্তু সেই ঘটনাকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুলনা করা “অন্যায়”।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধ ও ৫ আগস্টের ঘটনাকে তুলনা করার বিষয়ে তিনি বলেন, “প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার যেমন তুলনা হয় না, হিমালয়ের সঙ্গে টিলার যেমন তুলনা হয় না, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনাও তেমনই অযৌক্তিক।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ছিল দীর্ঘ সংগ্রামের ফল, যা একদিনে অর্জিত হয়নি।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে ফজলুর রহমান সংসদে বলেন, তিনি অতীতে নিজের পরিবারকেও সম্ভাব্য ঝুঁকির কথা জানিয়েছেন এবং শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত তার রাজনৈতিক অবস্থান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top