কম্পিউটার বাজারে গ্রাফিক্স কার্ডের দাম ঊর্ধ্বমুখী
তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮
ঢাকার কম্পিউটার বাজারে চলতি সপ্তাহে গ্রাফিক্স কার্ডের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে এর দাম ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একাধিক বিক্রেতা জানিয়েছেন, গেম খেলা ও গ্রাফিক্স-নির্ভর কাজের চাহিদা বাড়ার পাশাপাশি নতুন আমদানি করা পণ্যের দাম বেশি হওয়ায় বাজারে প্রভাব পড়েছে। তবে মাদারবোর্ড, মনিটর, প্রসেসরসহ অন্যান্য কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত আছে।
ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৭২,০০০ টাকা, কোর আই-৯ ১৪ প্রজন্ম ৫৫,০০০ টাকা, কোর আই-৭ ১৪ প্রজন্ম ৪৫,৫০০ টাকা, কোর আই–৫ ১৪ প্রজন্ম ৩২,০০০ টাকা, কোর আই–৩ ১৩ প্রজন্ম ১৬,৫০০ টাকা।
এএমডি: রাইজেন–৯ ৭৯০০এক্স ৪২,০০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ১৯,০০০ টাকা, রাইজেন–৭ ৭৭০০এক্স ৩০,০০০ টাকা, রাইজেন–৫ ৫৬০০জি ১৬,০০০ টাকা।
আসুস: প্রাইম এইচ৬১০এম ১০,৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস ১৮,৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস ৩৭,৯০০ টাকা।
গিগাবাইট: বি৭৬০এম গেমিং এক্স ২০,০০০ টাকা, বি৪৫০এম কে ৮,৯০০ টাকা।
এমএসআই: প্রো এইচ৬১০ এম–জি ১১,০০০ টাকা, বি৪৫০এম–এ প্রো ম্যাক্স ৮,৫০০ টাকা।
করজেয়ার: ৮ জিবি ডিডিআর ৪ – ৭,৩০০ টাকা, ১৬ জিবি ডিডিআর ৫ – ২৮,৫০০ টাকা।
জিস্কিল: ৮ জিবি ডিডিআর ৪ – ৮,৬০০ টাকা, ১৬ জিবি ডিডিআর ৫ – ২৮,০০০ টাকা।
কিংস্টন: ৮ জিবি – ৮,৫০০ টাকা, ১৬ জিবি ডিডিআর ৫ – ৩১,০০০ টাকা, ৩২ জিবি – ৬২,০০০ টাকা।
এইচডিডি: সিগেট ২ টে.বা. – ১০,০০০ টাকা, তোশিবা ৪ টে.বা. – ১৭,৫০০ টাকা।
এসএসডি: স্যামসাং ১ টিবি – ৩৩,০০০ টাকা, করজেয়ার ১ টিবি – ২৫,০০০ টাকা।
গিগাবাইট: জিটি ১০৩০ ২ জিবি – ১১,০০০ টাকা, আরটিএক্স ৩০৫০ ৬ জিবি – ৪২,০০০ টাকা।
আসুস: জিফোর্স জিটি ৭১০ – ৭,০০০ টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ৮ জিবি – ৩৪,০০০ টাকা।
এমএসআই: আরটিএক্স ৫০৮০ ১৬ জিবি – ২,১০,০০০ টাকা, আরটিএক্স ৪০৬০ ১৬ জিবি – ৬৬,০০০ টাকা
মনিটর, কীবোর্ড, প্রিন্টার, কেসিং, ইউপিএস, অ্যান্টিভাইরাস এবং রাউটারের দামও স্থিতিশীল থাকলেও সামান্য পার্থক্য থাকতে পারে।
বিক্রেতারা বলছেন, পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সার্ভিস চার্জও সংযোজিত হবে। ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার থেকে সংগৃহীত যন্ত্রাংশের দাম সময়ে সময়ে হেরফের হতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।