রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

মিডিয়া প্রোফাইলে ছদ্মবেশী প্রতারণা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২

ছবি: সংগৃহীত

সারাবিশ্বের বিভিন্ন দেশে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় হয়ে ওঠে বহুমুখী উদ্দেশ্য সাধনের জন্য ওত পেতে থাকা সাইবার চক্র। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমন ঘটনা বিশেষভাবে নজর কাড়েছে।

এ ধরনের অভিযুক্ত কনটেন্টের সত্যতা প্রায়ই পাওয়া যায় না। তবুও বিশ্বজুড়ে প্রতারণা চক্র থেমে নেই। বর্তমানে এসব চক্র সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নতুন কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে।

ডিরেক্ট মেসেজের মাধ্যমে ছড়ানো হয় লোভনীয় হাজারো লিঙ্ক। অনেক ব্যবহারকারী তা যাচাই না করে ক্লিক করেন এবং বিপদে পড়েন।
অনেক ক্ষেত্রে মেটার নাম ব্যবহার করে ভুয়া হুমকি দেওয়া হয় যে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এ ধরনের ফাঁদে পড়ে লগইন বা তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতারক চক্র ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অন্যদের প্রতারিত করতে পারে।

প্রথম ধাপে চক্রটি টার্গেট করা ব্যক্তিকে ইমেইলের মাধ্যমে ছদ্মবেশে একটি লিঙ্ক পাঠায়। সেখানে বলা হয় ইনস্টাগ্রাম বা অন্য কোনো অ্যাকাউন্টে লগইন করতে।
এই লিঙ্কে প্রবেশ করলেই ব্যবহারকারীর লগইন আইডি ও পাসওয়ার্ড সরাসরি প্রতারকের হাতে চলে যায়, ফলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

নিরাপত্তায় করণীয়

  • সামাজিক মাধ্যমে আকর্ষণীয় লিঙ্কে প্রবেশ করা থেকে বিরত থাকুন।

  • আর্থিক লেনদেন বা গিফট অফার যাচাই না করে গ্রহণ করবেন না।

  • অজানা সংযুক্তি (অ্যাটাচমেন্ট) বা ফাইলে ক্লিক করবেন না।

  • কখনো OTP, পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

  • টু-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতি সর্বদা ব্যবহার করুন।

সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং ফাঁদ এড়িয়ে চলাই বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top